বাংলাদেশ, সারা বাংলা
নরসিংদীর পলাশে হারিয়ে যাওয়া টাকার প্রকৃত মালিক খুঁজতে মাইকিং

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে হারিয়ে যাওয়া টাকার প্রকৃত মালিককে খুঁজে পেতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কবির হোসেন নামে এক ব্যক্তি। টাকা পাওয়ার পর প্রকৃত মালিকের সন্ধান না পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করাচ্ছেন তিনি। ঘোড়াশাল বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে টাকার প্রকৃত মালিককে খুঁজতে দেখা যায় তাকে।
এ সময় কবির হোসেন জানান, তিনি একজন পাওয়ারলুম কারখানার শ্রমিক। আমি উপজেলার ডাংগা আমার বাড়ি থেকে ঘোড়াশাল যাওয়ার পথে কিছু টাকা পাই। তবে টাকার প্রকৃত মালিক কে, তা খুঁজে বের করতে পারছেন না তিনি। মালিকের সন্ধান পাওয়ার জন্য মাইকিং করা ছাড়া আপাতত অন্য কোনো বিকল্প পথ খুঁজে না পেয়ে তিনি এ উদ্যোগ নিয়েছেন। তিনি নিজেই অটো রিক্সা চালিয়ে এ মাইকিং করে যাচ্ছেন।
তিনি আরও জানান, প্রকৃত মালিক যেন টাকার সঠিক পরিমাণ ও প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তার সঙ্গে যোগাযোগ করেন, সে উদ্দেশ্যেই বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
হারানো টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে কবির হোসেনের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রকৃত টাকার মালিককে ০১৭২০৯১১৯২৩ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে।
ডিবিসি/ আরএফই