ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিবিধ

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফ্রান্স প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান এবং বিদেশের মাটিতে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাঁদের ভূমিকার প্রশংসা করেন।


আলোচনা পর্বে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন