আন্তর্জাতিক, ভারত
ভারতে প্রত্যেক কর্মীকে দীপাবলিতে এক লাখ রুপি করে বোনাস দিলেন মালিক

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে এক টেক্সটাইল ব্যবসায়ী তার ২০ জন কর্মীর প্রত্যেককে দীপাবলি উপলক্ষে এক লাখ রুপির বেশি নগদ অর্থ বোনাস দিয়েছেন। রামস্বরূপ মুন্ডে নামের ওই ব্যবসায়ীর এই ব্যতিক্রমী উদ্যোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রুপার মতো দেখতে পূজার থালায় সাজিয়ে ১০ থেকে ৫০০ রুপির বান্ডিল কর্মীদের হাতে তুলে দিচ্ছেন তাদেরই স্ত্রীরা। অপ্রত্যাশিত ও অভাবনীয় এমন উপহার পেয়ে অনেক কর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন।
ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে জানান, তিনি তার কর্মীদের কেবল শ্রমিক নয়, বরং নিজের পরিবারের অংশ মনে করেন। দীপাবলিতে কর্মীরা যেন পরিবারের সাথে কোনো আর্থিক দুশ্চিন্তা ছাড়াই আনন্দ করতে পারে, সেই উদ্দেশ্যেই তার এই উপহার। সামাজিক মাধ্যমে নেটিজেনরা এই ব্যবসায়ীর মহানুভবতার ব্যাপক প্রশংসা করছেন।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন