বাণিজ্য
দুর্নীতিতে ধ্বংস দেশের সমবায় খাত, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

দুর্নীতির কারণে দেশের সমবায় সমিতিগুলো অতীতের গৌরব হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১১ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি জানান, সমবায় খাতকে এগিয়ে নিতে বিদ্যমান আইনি প্রতিবন্ধকতা দূর করে যুগোপযোগী সংস্কার করা প্রয়োজন। একইসঙ্গে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সহজ করতে এবং ডিজিটাল বিপণন ও ই-কমার্সের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ দেন তিনি।
সমবায় সমিতিগুলোকে এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, মিল্ক ভিটার মতো সফল প্রতিষ্ঠানগুলোর প্রচার বাড়াতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে স্টার্টআপ ও সুনীল অর্থনীতিতে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।
ডিবিসি/পিআরএএন