ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টের সমাপ্তি

গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টের সমাপ্তি

বিবিধ

গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টের সমাপ্তি

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) শেষ হলো সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’।

ক্লাবের বাস্কেটবল কমপ্লেক্সে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এবং বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

 

গত ৩০ অক্টোবর শুরু হওয়া এই বর্ণাঢ্য ক্রীড়া উৎসবে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১২০০-এর বেশি প্রতিযোগী ১৩টি ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় ৮টি গোল্ডসহ সর্বাধিক পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আয়োজক গুলশান ইয়ুথ ক্লাব। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে এই ক্রীড়া উৎসবের।

 

 

আরও পড়ুন