অপরাধ
নামের বিভ্রান্তিতে এক বছর কারাভোগ, নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ

২০০২ সালের একটি অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রকৃত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। অথচ নামের মিল থাকায় বিভ্রান্তিতে পড়ে অন্য এক আলমাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
বিনা অপরাধে প্রায় এক বছর কারাভোগ করার পর ওই নিরীহ ব্যক্তিকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৮ নভেম্বর) সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন হানিফ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে হাইকোর্টে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে দেখা যায়, দুজনের একই ডাকঘরের নাম, পিতার নামের সাদৃশ্য এবং গ্রেপ্তারি পরোয়ানায় প্রকৃত আসামির ঠিকানায় ভুল থাকার কারণেই নিরপরাধ আলমাসকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রতিবেদনটি পর্যালোচনার পর হাইকোর্ট বিস্ময় প্রকাশ করে দ্রুত তাকে মুক্তির নির্দেশ দেন।
ডিবিসি/পিআরএএন