ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

সারা বাংলা

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটকের পর মো. মাসুদ নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।

রবিবার (৮ নভেম্বর) সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাসুদসহ তিনজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। 

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মাসুদের প্রাথমিক সদস্যপদ বাতিল করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন