জাতীয়
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত এবং ৬ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার ও আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।
ডিবিসি/পিআরএএন