ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, অন্যান্য খেলা

চীনের ২ হাজার বছরের প্রাচীন শহরে আলট্রা ট্রেইল রেস শেষ করলেন বাংলাদেশের ইমামুর রহমান

চীনের ২ হাজার বছরের প্রাচীন শহরে আলট্রা ট্রেইল রেস শেষ করলেন বাংলাদেশের ইমামুর রহমান

খেলাধুলা, অন্যান্য খেলা

চীনের ২ হাজার বছরের প্রাচীন শহরে আলট্রা ট্রেইল রেস শেষ করলেন বাংলাদেশের ইমামুর রহমান

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চীনের সিচুয়ান প্রদেশের প্রাচীন শহর জাওহুয়া (Zhaohua Ancient City)-তে অনুষ্ঠিত Ultra-Trail Shudao by UTMB প্রতিযোগিতার ১০০ কিলোমিটার ক্যাটাগরির রেস সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের আলট্রা ট্রেইল রানার ইমামুর রহমান। প্রায় ২০ ঘণ্টা দৌড়ে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরেন এই অ্যাথলেট।

প্রায় ২ হাজার বছরের প্রাচীন শহর জাওহুয়ার ঐতিহাসিক সড়ক ও পাহাড়ি পথজুড়ে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১০০, ৭০, ৫০ ও ২০ কিলোমিটার, মোট চারটি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২ হাজার রানার অংশ নেন। এর মধ্যে ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগী।

 

গত ৬ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয় ১০০ কিলোমিটার ক্যাটাগরির রেস। তবে নাম ১০০ কিলোমিটার হলেও নির্ধারিত ট্রেইলের প্রকৃত দূরত্ব ছিল প্রায় ৯৫ কিলোমিটার। এ পথে রানারদের অতিক্রম করতে হয় প্রায় ৩ হাজার ৫০০ মিটার এলিভেশন বা উচ্চতার চড়াই-উতরাই।

 

রেসটিকে কঠিন করে তোলে প্রতিকূল আবহাওয়া। শুরুর সময় তাপমাত্রা ছিল প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের বেলা পাহাড়ে তীব্র ঠান্ডার পাশাপাশি পরদিন দুপুরের বৃষ্টিতে দৌড় আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এসব প্রতিকূলতা মোকাবিলা করেই প্রায় ২০ ঘণ্টায় রেসটি সম্পন্ন করেন ইমামুর রহমান।

 

ফিনিশিং লাইনে বাংলাদেশের পতাকা তুলে ধরে আরেকবার আন্তর্জাতিক আলট্রা ট্রেইল দৌড়ের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। দীর্ঘ দূরত্বের পাহাড়ি দৌড়ে ধারাবাহিক অংশগ্রহণ ও সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরছেন এই আলট্রা ট্রেইল রানার।

 

উল্লেখ্য, ইমামুর গত সেপ্টেম্বর মাসে বেইজিং ১০০ কিলোমিটার আলট্রা ট্রেইল  রেস শেষ করেছেন। গেলো বছর মার্চ থেকে এপ্রিল মাসে ২৪ দিনে ইমামুর রহমান তিনটি অত্যন্ত কঠিন ট্রেইল রেস সম্পন্ন করে বিরল এক মাইলফলক স্পর্শ করেছেন। গত ১৫ মার্চ চীনের আলট্রা ট্রেইল শিয়ামেনে ৯৭ কিলোমিটারের রেস, ২৯ মার্চ কংহুয়ায় ৩০ কিলোমিটারের ট্রেইল রেস এবং ১০ই এপ্রিল আলট্রা ট্রেইল মোগানসান ৮২ কিলোমিটার আলট্রা ট্রেইল শেষ করেন তিনি। ব্যাক টু ব্যাক UTMB World Series রেস শেষ করে এন্ডুরেন্স লিমিট ব্রেক করেন।

 

ইমামুর রহমান বাংলাদেশের একজন পথিকৃৎ আল্ট্রা ট্রেইল রানার, যিনি নিয়মিত নিজ উদ্যোগে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। সামনে তিনি হাইব্রিড স্পোর্টসের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রস্তুতি নিচ্ছেন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন