ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, বাণিজ্য

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

বাংলাদেশ, বাণিজ্য

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

রবিবার ৮ই নভেম্বর ২০২৬ ০৫:০২:৪৬ অপরাহ্ন

এ বছর ৩৫ টাকা কেজি দরে আমন ধান, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া আতপ চাল ৪৮ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে ধান-চাল ও গম কেনা নিয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সরকারি এই দাম নির্ধারণ করা হয়।

 

পরে এক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, চলতি ২০২৬ আমন মৌসুমে ৩ লাখ মেট্রিকটন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।

 

তিনি আরও জানান, ১৪ নভেম্বর থেকে শুরু হবে ধান সংগ্রহ। এই সংগ্রহ চলবে ২০২৭ এর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া, ১ ডিসেম্বর শুরু হয়ে আমন চাল সংগ্রহ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন