ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই

বাংলাদেশ, সারা বাংলা

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই

ঝালকাঠি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আটক এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এলাকায় অবস্থান করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করা হয়।


পরে তাকে থানায় নেওয়ার পথে তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের গতিরোধ করে হামলা চালান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ ও ধস্তাধস্তি হয়। এ সময় ওসি তৌহিদুজ্জামানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায়। পাশাপাশি পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।


ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে পুলিশ। নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, পলাতক আসামি ও হামলায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন