ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, রাজধানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ২

বাংলাদেশ, রাজধানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টিএসসি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দুই ব্যক্তি। এ সময় উপস্থিত লোকজন তাদের আটক করেন। পরে তাদের মারধর করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা জানান, ক্যাম্পাসে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হলে তা রুখে দেয়া হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন