ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে গভীর রাতে লাইনে রেখে বাসায় চলে যাওয়ায় গ্রেপ্তার বাবা

পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে গভীর রাতে লাইনে রেখে বাসায় চলে যাওয়ায় গ্রেপ্তার বাবা

আন্তর্জাতিক

পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে গভীর রাতে লাইনে রেখে বাসায় চলে যাওয়ায় গ্রেপ্তার বাবা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

পোকেমন কার্ড বা নতুন কোনো কালেক্টিবল সংগ্রহের জন্য লাইনে নিজের জায়গা ধরে রাখতে গিয়ে ৬ বছরের শিশুকন্যাকে গভীর রাতে টার্গেটের বাইরে একা ফেলে যাওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চার্লসটন পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ভোর আড়াইটার দিকে ওয়েস্ট অ্যাশলে এলাকার একটি টার্গেট স্টোরের বাইরে এক শিশু একা শুয়ে আছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে জানা যায়, নতুন একটি পোকেমন ট্রেডিং কার্ড সেট কেনার জন্য ওই এলাকার অনেক মানুষ রাতের বেলা থেকেই দোকানের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন। জন-মাইকেল ডুলি নামের ৩৫ বছর বয়সি ওই ব্যক্তি তার ছোট মেয়েকে লাইনে রেখে একটা কম্বল ও বালিশ দিয়ে গভীর রাতে বাড়ি চলে যান। প্রায় এক ঘণ্টা ধরে তার খোঁজ না পেয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেন।


পুলিশ জানিয়েছে, ডুলি যখন আবার দোকানে ফিরে আসেন, তখন সাক্ষীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, লাইনে নিজের জায়গা ধরে রাখতেই তিনি মেয়েকে একা ফেলে বাড়ি চলে গিয়েছিলেন। শিশুটি অক্ষত আছে এবং তাকে সাউথ ক্যারোলাইনা ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসের জরুরি সুরক্ষা হেফাজতে রাখা হয়েছে। ডুলির বিরুদ্ধে শিশুর প্রতি অবৈধ আচরণের অভিযোগ আনা হয়েছে এবং তাকে আল ক্যানন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে ডুলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আইনজীবীর পরামর্শের কথা বলে বিস্তারিত বলতে রাজি হননি এবং গণমাধ্যমের খবরগুলোকে ভুল বলে দাবি করেন।


সূত্র: এনবিসি নিউজ


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন