ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নিজের নেতৃত্বাধীন সরকারে নেতানিয়াহুকে যোগদানের আহ্বান আইজেনকোটের

নিজের নেতৃত্বাধীন সরকারে নেতানিয়াহুকে যোগদানের আহ্বান আইজেনকোটের

আন্তর্জাতিক

নিজের নেতৃত্বাধীন সরকারে নেতানিয়াহুকে যোগদানের আহ্বান আইজেনকোটের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের জন্য বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাাদি আইজেনকোটকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইজাক হারজোগ। দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচকে তার নতুন সরকারে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন।

রবিবার জেরুজালেমে প্রেসিডেন্টের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেন আইজেনকোট। তিনি বলেন, ‘লিকুদ ও রিলিজিয়াস জায়নস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি ঐক্যের সময়, তবে আমার নেতৃত্বাধীন সরকার এবং আমি যে নীতিগুলো উপস্থাপন করেছি, তা কেন তারা সমর্থন করবেন না- তার কোনো কারণ আমি দেখি না।’

 

নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকোট এখন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় পাবেন। এই সময়ের মধ্যে সব অংশের প্রতিনিধিত্বমূলক একটি স্থিতিশীল সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইজাক হারজোগ সতর্ক করে বলেন, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর ইসরাইল এক অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়েছে। মার্কিন রাজনীতিতে ইসরাইল সমালোচকদের বিজয়ের পর দেশটির এখন একটি স্থিতিশীল সরকারের বড় প্রয়োজন রয়েছে। এর আগে গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের চারদলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট ৫৩টি আসন পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের ম্যাজিক ফিগার কারোরই ছিল না।

 

ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব-দলগুলো এবার রেকর্ড ১৯টি আসন জয় করেছে। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আইজেনকোট।

 

অন্যদিকে আল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ জানান, আইজেনকোটের এই প্রচেষ্টা ব্যর্থ করতে নেতানিয়াহু এখনো নানান কৌশল অবলম্বন করতে পারেন, যাতে নির্বাচন এড়াতে বা নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকতে পারেন।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন