ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশে ২ স্কাইডাইভারের সংঘর্ষে প্রাণ গেল উভয়ের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশে ২ স্কাইডাইভারের সংঘর্ষে প্রাণ গেল উভয়ের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশে ২ স্কাইডাইভারের সংঘর্ষে প্রাণ গেল উভয়ের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি স্কাইডাইভিং ইভেন্টে অংশ নেয়ার সময় আকাশে সংঘর্ষে জড়িয়ে প্রাণ হারিয়েছেন দুই অভিজ্ঞ স্কাইডাইভার।

স্থানীয় সময় গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে লেক এলসিনোরের ‘স্কাইডাইভিং এলসিনোর’ ড্রপজোন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নাম জর্জিয়া জিন (৫৬) ও লেভি পিমেন্টেল (২৯)।

 

জর্জিয়া জিনের ১৭০০-এর বেশি স্কাইডাইভ করার অভিজ্ঞতা ছিল এবং তিনি ‘সার্কেল ইভোলিউশন’ নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। অন্যদিকে লেভি পিমেন্টেল ইনডোর স্কাইডাইভিং কোম্পানি ‘আইফ্লাই নেপারভিল’-এর লিড ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত ছিলেন।


পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত স্কাইডাইভের ফ্রি-ফল অংশ ও প্যারাশুট খোলার প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছিল। কিন্তু মাটিতে নামার প্রস্তুতি নেওয়ার সময় ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ ফুট ওপরের আকাশে দুজন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর ফলে তাদের প্যারাশুটগুলো পরস্পরের সঙ্গে পেঁচিয়ে যায় এবং মাটিতে আছড়ে পড়ে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনকে (এফএএ) এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং তারা তদন্তের অংশ হিসেবে স্কাইডাইভারদের প্যারাশুটগুলো সংগ্রহ করেছে। ইউএস প্যারাসুট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে প্রায় ৩৪ লাখ ৭০ হাজার স্কাইডাইভ সম্পন্ন হয়েছিল এবং সে সময় ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন