ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরাকে গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা, বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি সরবরাহ

ইরাকে গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা, বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি সরবরাহ

আন্তর্জাতিক

ইরাকে গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা, বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সোলায়মানিয়া গভর্নরেটের একটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলার ফলে বিদ্যুৎ উৎপাদনে বড় ধস নেমেছে। রবিবার (৮ নভেম্বর) এই হামলার পর প্রায় ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে গেছে, যা গোটা অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাকে এক রকম হুমকির মুখে ফেলেছে।

খোর মোর নামের এই গ্যাস ফিল্ডে ড্রোনটি আঘাত হানার পরপরই সেখানকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে এর্বিল, সোলায়মানিয়া, বাজিয়ান, চামচামাল এবং দোহুক- এই পাঁচটি প্রধান শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে আশার কথা হলো, সরাসরি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো ধ্বংসযজ্ঞ না ঘটলেও জ্বালানি সংকটের কারণেই উৎপাদন মূলত বন্ধ রাখতে হয়েছে।


পুরো গ্রিড ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে জরুরি পদক্ষেপ হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ বলেন, ‘সম্পূর্ণ ব্ল্যাকআউট এড়াতে দোকান ও দারবানদিকান বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্র এবং বিকল্প জ্বালানিতে চলা স্টেশনগুলো চালুর মাধ্যমে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়।’


হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো স্পষ্ট নয় এবং কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে হামলাটি এমন এক সময়ে ঘটল যখন কুর্দি কর্তৃপক্ষের সাথে তেহরানের উচ্চপর্যায়ের নিরাপত্তা আলোচনা চলছিল। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রেসিডেন্টের সাথে এই বৈঠকটি হচ্ছিল।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন