ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

জার্মান সংসদের বাইরে ফিলিস্তিনের পতাকা উত্তােলন করে বিক্ষোভ, গ্রেপ্তার ৩

জার্মান সংসদের বাইরে ফিলিস্তিনের পতাকা উত্তােলন করে বিক্ষোভ, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক

জার্মান সংসদের বাইরে ফিলিস্তিনের পতাকা উত্তােলন করে বিক্ষোভ, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

জার্মান সরকারের ইসরায়েলপন্থী নীতি এবং গাজায় চলা মানবতাবিরোধী অপরাধ নিয়ে চুপ থাকার প্রতিবাদে দেশটির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বার্লিনে জার্মান জাতীয় পতাকা সরিয়ে সেখানে এই পতাকা তুলে ধরেন ‘পিসফুলি এগেইনস্ট জেনোসাইড’ নামের একটি সংগঠনের কর্মীরা।

ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জার্মান রাজনীতিবিদদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাতেই এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।


ঘটনার বিবরণ দিয়ে সংগঠনের সদস্য অ্যারন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘বিশ্বজুড়ে সরকারগুলো যখন ফিলিস্তিনের গণহত্যা নিয়ে নীরব থাকে, তা সহ্য করে বা সমর্থন যোগায়, তখন তারা সাধারণ মানুষের পক্ষে কাজ করে না।’ তিনি আরও যোগ করেন, ‘পৃথিবীর যেখানেই গণহত্যা হোক না কেন, তা আমাদের সবাইকে প্রভাবিত করে। মানবতাবিরোধী অপরাধ রোধ করার দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই।’


জার্মান জনগণের কাছে একটি বার্তা পৌঁছানোর জন্যই এই কর্মসূচি বলে জানান তিনি। অ্যারন প্রশ্ন তোলেন, সরকারগুলো যদি আন্তর্জাতিক আইন না মানে, তবে তার অর্থ কী? মানবাধিকারের দামই বা কোথায়, যদি তা সবার জন্য প্রযোজ্য না হয়?’ তিনি আরও বলেন, ‘যখন নরকীয় পরিস্থিতি বাস্তব হয়ে ওঠে, তখন নাগরিক সমাজ হিসেবে আমাদেরই দায়িত্ব কাঁধে নিতে হবে এবং স্বাধীনতা ও সবার জীবনের পক্ষে অবস্থান নিতে হবে।’


এদিকে বার্লিন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন অ্যাক্টিভিস্টকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতীকে অবমাননার সন্দেহে একটি তদন্তও শুরু হয়েছে।


জার্মান সরকারের নীতি এবং ইসরায়েলে অব্যাহত অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সামনের দিনগুলোতে আরও বিক্ষোভের ঘোষণা দিয়েছে ওই আন্দোলনকারী দল। এর অংশ হিসেবে অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেইনমেটালকে ইসরায়েলে সমস্ত অস্ত্র সরবরাহ বন্ধ করতে এবং বার্লিনের সুবিধাটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন