ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

গাজায় বালুর পাড় ধসে নিহত ৫, চরম আতঙ্কে ফিলিস্তিনিরা

গাজায় বালুর পাড় ধসে নিহত ৫, চরম আতঙ্কে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক

গাজায় বালুর পাড় ধসে নিহত ৫, চরম আতঙ্কে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪৫ মিনিট আগে

গাজায় বালুর পাড় ধসে ৫ জনের মৃত্যুর পর চরম আতঙ্কে দিন পার করছেন ফিলিস্তিনিরা।

গাজার দেইর আল-বালাহ থেকে তারেক আবু আজজুমের প্রতিবেদন অনুযায়ী, ভারী বৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই, খোলা ও অস্থিতিশীল মাটিতে দুর্বল তাঁবুতে বাস করছে বাস্তুচ্যুত পরিবারগুলো। রবিবার (৮ নভেম্বর) দেইর আল-বালাহতে যখন একটি বালুর পাড় ধসে পড়ে, তখন ভেতরে থাকা মানুষগুলোর আত্মরক্ষা করা বা পালিয়ে যাওয়ার কোনো সুযোগই ছিল না।


এই মর্মান্তিক ঘটনা সেখানকার মানুষের মানবেতর জীবনযাপন নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। নিজেদের ঘরবাড়ি হারিয়ে তারা এখন সামান্য ছেঁড়া কাপড়ের নিচে আশ্রয় নিয়েছে, যা তাদের সুরক্ষা বা শীতের হাত থেকে উষ্ণতা- কোনোটিই দিতে পারছে না। মাত্র তো বৃষ্টি আর শীতের মৌসুম শুরু হলো, আর সংকটও ক্রমাগত বাড়ছে। তাই আগামী দিনগুলোতে এমন ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি হতে পারে ভেবে রীতিমতো আতঙ্কে আছেন সেখানকার মানুষ।


গাজার সিভিল ডিফেন্স থেকে শুরু করে বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা বারবার জরুরি ত্রাণসামগ্রী প্রবেশের আহ্বান জানাচ্ছে। এর মধ্যে উন্নত মানের অস্থায়ী তাঁবু এবং মোবাইল হোম পাঠানোর কথাও বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে বিবাদমান পক্ষগুলোর মধ্যে হওয়া ‘যুদ্ধবিরতি’ চুক্তির প্রথম ধাপেও এই বিষয়টির ওপর জোর দেয়া হয়েছিল।


কিন্তু পরিকল্পিতভাবে এসব ত্রাণসামগ্রী প্রবেশে বাধা দেয়া হচ্ছে। ফলে একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে তীব্র শীতের শুরুতে সেখানকার ফিলিস্তিনিরা চরম অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন