ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরানের অগ্রহণযোগ্য দাবির কারণে আটকে আছে আলোচনা: রুবিও

ইরানের অগ্রহণযোগ্য দাবির কারণে আটকে আছে আলোচনা: রুবিও

আন্তর্জাতিক

ইরানের অগ্রহণযোগ্য দাবির কারণে আটকে আছে আলোচনা: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ইরানের ওপর যুদ্ধ বন্ধের আলোচনায় এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেহরানের ‘অগ্রহণযোগ্য’ এবং কিছু ক্ষেত্রে ‘চরমমাত্রার’ দাবির কারণেই আলোচনা আলোর মুখ দেখছে না বলে মন্তব্য করেন তিনি। জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওনা দেয়ার আগে ফ্লোরিডার হোমস্টেড এয়ার রিজার্ভ বেসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আলোচনা নিয়ে মধ্যস্থতার চেষ্টা চলছে জানিয়ে রুবিও বলেন, ‘আপনাদের জানানোর মতো কোনো অগ্রগতির খবর আমার কাছে নেই। বেশ কয়েকটি দেশ বিভিন্ন ধারণা নিয়ে তাদের সঙ্গে যুক্ত রয়েছে। তবে আমরা কোনো চূড়ান্ত সমাধানের দ্বারপ্রান্তে আছি, এমনটি আমি বলব না। প্রেসিডেন্ট সব সময় এই সমস্যাসহ যেকোনো সমস্যাই কূটনৈতিকভাবে সমাধান করতে চান। কিন্তু দুর্ভাগ্যবশত, মাঝেমধ্যে সেটি সম্ভব হয়ে ওঠে না।’


তবে চুক্তির কোনো সুযোগ তৈরি হলে সেটি খতিয়ে দেখা হবে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি। কারণ ইরানের দাবিগুলো কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং কিছু ক্ষেত্রে সেগুলো চরম মাত্রার, হাস্যকর এবং একেবারেই অবাস্তব।’


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন