ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

হোয়াইট হাউসের সূচি অনুযায়ী, আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সাথে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করবেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতার যখন কাজ করে যাচ্ছে, ঠিক তখনই এই বৈঠকটি হতে যাচ্ছে। মূলত ইরান ইস্যুতে বিভিন্ন প্রস্তাব পৌঁছে দেয়া এবং দেশটির পারমাণবিক কর্মসূচি ও সংঘাত অবসানের শর্ত নিয়ে মতপার্থক্য দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারের প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসবেন।


এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছেন, ইরানের সাথে আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি এবং শিগগিরই কোনো সমাধানের সম্ভাবনাও তিনি দেখছেন না। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি থাকলে ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেয়ার সম্ভাবনা খুবই কম।
 

সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন