ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নোয়াখালীর বেগমগঞ্জে এলাকাবাসীর অর্থায়নে গড়ে উঠছে ‘বাইতুস সালাম মসজিদ’

নোয়াখালীর বেগমগঞ্জে এলাকাবাসীর অর্থায়নে গড়ে উঠছে ‘বাইতুস সালাম মসজিদ’

বাংলাদেশ, সারা বাংলা

নোয়াখালীর বেগমগঞ্জে এলাকাবাসীর অর্থায়নে গড়ে উঠছে ‘বাইতুস সালাম মসজিদ’

চট্টগ্রাম ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পবিত্রতার পরম আশ্রয় আর স্রষ্টার ইবাদতের জন্য বিশাল কোনো অট্টালিকার প্রয়োজন হয় না- প্রয়োজন শুধু একরাশ ঐকান্তিকতা ও ইমানের দৃঢ়তা। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বেতুয়াবাগে গড়ে উঠছে তেমনই এক অনন্য ভালোবাসার স্মারক ‘বাইতুস সালাম মসজিদ’।

আকর্ষণীয় নকশা কিংবা বিশাল বাজেটের বদলে টিন আর কাঠের তৈরি সাধারণ এই ঘরটিই এখন স্থানীয়দের আবেগ ও ঐক্যের প্রতীক। বহুতল মসজিদের ভিড়ে সাধারণ এই নির্মাণটি নজর কেড়েছে আশপাশের সবার।


সম্পূর্ণ এলাকাবাসীর নিজস্ব অর্থায়ন ও রক্তপানি করা উপার্জনে তৈরি হয়েছে এই মসজিদ। গ্রামের খেটে খাওয়া মানুষের পাশাপাশি এই পুণ্যকাজে এগিয়ে এসেছেন দূর পরবাসে থাকা প্রবাসীরাও।


নির্মাণকাজ পুরোপুরি শেষ হলে একসাথে প্রায় একশত মুসল্লি এখানে জামাতে নামাজ আদায় করতে পারবেন। এলাকার ধর্মপ্রাণ মানুষের বহুদিনের একটি চাহিদা পূরণ হতে চলেছে এই সামান্য আয়োজনের মাধ্যমে।


নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে নিজেদের ইবাদতখানা গড়ে তোলার এই প্রচেষ্টা তৈরি করেছে এক অপূর্ব ধর্মীয় ও সামাজিক মেলবন্ধন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন