ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল ৭০ বছর বয়সী বাইসাইকেল আরোহীর, বাস চালক পলাতক

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল ৭০ বছর বয়সী বাইসাইকেল আরোহীর, বাস চালক পলাতক

বাংলাদেশ, সারা বাংলা

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল ৭০ বছর বয়সী বাইসাইকেল আরোহীর, বাস চালক পলাতক

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামশুল ইসলাম লোহাগাড়ার শাহ সাহেব গেট এলাকার বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাইসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন সামশুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে যান।


দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন