ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

সাজেকের শুকনোছড়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে গৃহবধূকে গুলি

সাজেকের শুকনোছড়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে গৃহবধূকে গুলি

বাংলাদেশ, সারা বাংলা

সাজেকের শুকনোছড়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে গৃহবধূকে গুলি

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৮ মিনিট আগে

খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক সড়কের দুর্গম শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, গতকাল রবিবার (৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গৃহবধূ অরুণা চাকমাকে (৩০) তার নিজ বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা সেনা জোনে নিয়ে আসে। সেখানে সেনাবাহিনীর মেডিকেল অফিসারদের একটি টিম প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে দেয় বলে জানিয়েছে সেনাবাহিনী। বর্তমানে ওই গৃহবধূ চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


এর আগে ৯ মে (শনিবার) ভোরে একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপের) কালেক্টর কেগেরা চাকমা ওরফে লেত্তবাপ নামে একজন নিহত হন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন