ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নোয়াখালীতে বাড়ির সীমানা বিরোধের জেরে তরুণকে হত্যার অভিযোগ, আহত ১

নোয়াখালীতে বাড়ির সীমানা বিরোধের জেরে তরুণকে হত্যার অভিযোগ, আহত ১

বাংলাদেশ, সারা বাংলা

নোয়াখালীতে বাড়ির সীমানা বিরোধের জেরে তরুণকে হত্যার অভিযোগ, আহত ১

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪২ মিনিট আগে

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন গুরুতর আহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, জমির সীমানা নিয়ে ২ পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে আরমান হোসেন রিমন ও তার ভাই ফুয়াদসহ পরিবারের সদস্যরা মনার ওপর হামলা চালান। এ সময় তাকে বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাত করা হয়। মামুন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মনা‌কে মৃত ঘোষণা করেন। আহত মামুনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন