ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

পাবনায় সার বিতরণে বিশৃঙ্খলা, গুদাম ভেঙে ৬১১ বস্তা লুটের অভিযোগ

পাবনায় সার বিতরণে বিশৃঙ্খলা, গুদাম ভেঙে ৬১১ বস্তা লুটের অভিযোগ

বাংলাদেশ, সারা বাংলা

পাবনায় সার বিতরণে বিশৃঙ্খলা, গুদাম ভেঙে ৬১১ বস্তা লুটের অভিযোগ

পাবনা স্টাফ রিপোর্টার

ডিবিসি নিউজ

সোমবার ৯ই নভেম্বর ২০২৬ ০৪:০৮:৫৮ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ সময় বিক্ষুব্ধ লোকজন ডিলারের গুদাম ভেঙে প্রায় ৬১১ বস্তা সার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ইউনিয়নের সার ডিলার প্রদীপ কুমারের বিতরণ পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিতরণ পয়েন্টে কৃষকদের জন্য মোট ১ হাজার ১৮১ বস্তা সার বরাদ্দ ছিল। এর মধ্যে সোমবার সকাল পর্যন্ত ১৭১টি মেমো বিতরণ করা হয়। সার সংগ্রহের জন্য সেখানে কৃষকেরা লাইনে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে অসন্তোষ ও বিশৃঙ্খলা দেখা দেয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ লোকজন ডিলারের গুদাম ভেঙে ভেতরে থাকা প্রায় ৬১১ বস্তা সার নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।


ঘটনার খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মাইকিং করে গুদাম থেকে নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।


এদিকে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন, জেলায় সারের কোনো সংকট নেই। সার বিতরণের সময় সৃষ্ট বিশৃঙ্খলা ও গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হলেও কত বস্তা সার ফেরত এসেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন