ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বরিশালে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বরিশালে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সারা বাংলা

বরিশালে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

বরিশাল নগরীর নতুনবাজার এলাকার বিভিন্ন ফার্মেসিতে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীদের মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা, অনুমোদনহীন ও অনিবন্ধিত বিদেশি ওষুধ বিক্রয় এবং নির্ধারিত তাপমাত্রায় বা ফ্রিজে ওষুধ সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের এই অর্থদণ্ড প্রদান করা হয়।

 

বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা দেন।

 

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ওষুধের সঠিক মান নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি রোধে এ ধরনের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন