ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে রাখা দুটি জাতি সাপ ও ৬টি পাখি উদ্ধার

চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে রাখা দুটি জাতি সাপ ও ৬টি পাখি উদ্ধার

সারা বাংলা

চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে রাখা দুটি জাতি সাপ ও ৬টি পাখি উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে আটকে রাখা দুটি জাতি সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহায়তায় সাপ দুটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় অবমুক্তকরণ এলাকায় পেতে রাখা পাখি শিকারের ফাঁদ ধ্বংস করে আটকে থাকা ছয়টি পাখি উদ্ধার করেন উদ্ধারকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, খাড়াগোদা গ্রামের মৃত বিশারতের ছেলে বিল্লাল মাঠ থেকে দুটি জাতি সাপ ধরে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে রাখেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জন্য’-এর সদস্যরা বন বিভাগের সহযোগিতায় বিল্লালের বাড়িতে অভিযান চালিয়ে সাপ দুটি উদ্ধার করেন।

 

পরবর্তীকালে সাপ দুটি অবমুক্ত করার সময় সংশ্লিষ্টরা সেখানে পাখি শিকারের উদ্দেশ্যে পাতা জালের সন্ধান পান। বন বিভাগের সহায়তায় জালটি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং ফাঁদে আটকে পড়া ছয়টি পাখিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

 

জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন