ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা চলাকালে অসুস্থ হয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা চলাকালে অসুস্থ হয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা চলাকালে অসুস্থ হয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

কুমিল্লার হোমনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে জিসান (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার অনন্তপুর দড়িকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার অংশ হিসেবে সোমবার দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়ন ও হোমনা পৌরসভার মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই জিসান হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।


চিকিৎসক প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণে জিসানের মৃত্যু হয়েছে বলে ধারণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।


হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় জিসান অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে কিশোর শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন