ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

শিল্পাঞ্চলে শ্রমজীবীদের জন্য ৬টি হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

শিল্পাঞ্চলে শ্রমজীবীদের জন্য ৬টি হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

জাতীয়

শিল্পাঞ্চলে শ্রমজীবীদের জন্য ৬টি হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতাল শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য নির্ধারিত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতালের জন্য ১০০ বিঘা জমির পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতাল শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেবে এবং শ্রমিকদের জন্য নির্দিষ্ট হাসপাতাল হিসেবে পরিচিত হবে।

 

দেশের অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এক যুগের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ও খনিজ সম্পদ খাতকে বিদেশ ও আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। একই সঙ্গে বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের কারণে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

 

তিনি আরও বলেন, বিগত শাসনামলে দেশের চিকিৎসাব্যবস্থাকেও পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা আগের তুলনায় অবনতির দিকে যায়। ফলে দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হয়েছেন।

 

প্রধানমন্ত্রী বলেন, দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে এর আগে জাতীয় সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও উদ্বেগ প্রকাশ করেছিলেন। সরকার চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

 

এর আগে গত ৪ নভেম্বর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সংকট নিরসনে আয়োজিত বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রক্রিয়াগত কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

  
ডিবিসি/আরএসএল

আরও পড়ুন