ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

দশ দিনে হরমুজে ১১ ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী

দশ দিনে হরমুজে ১১ ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী

আন্তর্জাতিক

দশ দিনে হরমুজে ১১ ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

গত ১০ দিনে কৌশলগত হরমুজ প্রণালিতে চলাচলকারী অন্তত ১১টি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ইরানি নৌবাহিনী জানিয়েছে, তারা শক্তি সরবরাহকারী বা এনার্জি ট্যাংকারগুলো এবং সেগুলোর নেভিগেশন বা দিকনির্ণয় ব্যবস্থাগুলো ‘অকার্যকর’ করে দিয়েছে। তবে এই হামলার সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গত কয়েক দিনে এই প্রণালির ভেতর একাধিক বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের খবর জানিয়েছিল। বিশেষ করে গত রোববার তিনটি ট্যাংকারে ‘বিস্ফোরণ ও তীব্র আগুন’ লাগার দাবি করে তারা।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের অঞ্চলে অন্তত ২৫ জন নাবিকের মৃত্যুর রেকর্ড করেছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন