ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরানে নতুন মার্কিন-ইসরায়েলি হামলার সতর্কতা তুরস্কের গোয়েন্দা প্রধানের

ইরানে নতুন মার্কিন-ইসরায়েলি হামলার সতর্কতা তুরস্কের গোয়েন্দা প্রধানের

আন্তর্জাতিক

ইরানে নতুন মার্কিন-ইসরায়েলি হামলার সতর্কতা তুরস্কের গোয়েন্দা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং বর্তমানে টেবিলে থাকা চুক্তিটি উভয় পক্ষের জন্যই ‘যুক্তিযুক্ত বা ন্যায়সংগত’ বলে মন্তব্য করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন।

আংকারায় তুর্কি থিংক ট্যাংক ওরসাম এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে কালিন বলেন, ‘সবার জন্য, পুরো অঞ্চলের জন্যই ইরানের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে ইরানের ওপর নতুন কোনো হামলা ঠেকানোর জন্য আমরা বর্তমানে কঠোর চেষ্টা চালাচ্ছি।’

 

তিনি আরও জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই বিষয়ে মাত্র দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং হামলা না চালানোর জন্য তাকে পুনরায় অনুরোধ করেছেন।


কালিন সতর্ক করে বলেন, ‘এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একা বা ইসরায়েলের সঙ্গে মিলে যদি আবারও ইরানে হামলা চালায়, তবে আমরা সেই পুরোনো দুষ্টচক্রেই ফিরে যাব।’

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন