ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভিয়েতনামের বিমানবন্দরের মেঝেতে বসে ভারতীয় পর্যটকদের ভোজ

ভিয়েতনামের বিমানবন্দরের মেঝেতে বসে ভারতীয় পর্যটকদের ভোজ

আন্তর্জাতিক, ভারত

ভিয়েতনামের বিমানবন্দরের মেঝেতে বসে ভারতীয় পর্যটকদের ভোজ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভিয়েতনামের একটি বিমানবন্দরের মেঝেতে সংবাদপত্র বিছিয়ে দলবেঁধে খাবার খাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন একদল ভারতীয় পর্যটক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিদেশে ভ্রমণের সময় পর্যটকদের আচরণ ও নাগরিক শিষ্টাচার নিয়েও উঠেছে প্রশ্ন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের অপেক্ষমাণ এলাকার মেঝেতে সংবাদপত্র বিছিয়ে বসেছেন প্রায় ১৫ থেকে ২০ জন ভারতীয় পর্যটক। তারা ডিসপোজেবল প্লেটে খাবার খাচ্ছেন। আশপাশে বেশ কয়েকটি চেয়ার ফাঁকা থাকলেও মেঝেতেই বসে খাবার খেতে দেখা যায় তাদের।


পর্যটকদের একজন ভিডিওটি ধারণ করেছেন বলে জানা গেছে। ভিডিওতে লেখা ছিল, ‘ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় স্টাইলে মধ্যাহ্নভোজ’। খাবার খাওয়ার পাশাপাশি দলের কয়েকজনকে হাসিমুখে ক্যামেরার দিকে হাত নাড়তেও দেখা যায়।


ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে এক ব্যবহারকারী ব্যঙ্গাত্মকভাবে লেখেন, তাদের দেশের পর্যটকেরা ভিয়েতনামের বিমানবন্দরের টার্মিনালের ভেতরেই ‘ভাণ্ডারা’ বা গণভোজের আয়োজন করেছেন। বিদেশে ভ্রমণকারীদের বিমানবন্দরে এমন আয়োজন না করারও অনুরোধ জানান তিনি।


ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নেটিজেন। একজন মন্তব্য করেন, এমন আচরণ বিশ্বজুড়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অন্য একজন আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে ভারতীয়দের আন্তর্জাতিক ভ্রমণ আরও কঠিন করে তুলতে পারে।


কেউ কেউ বিদ্যালয়ে নাগরিক শিষ্টাচার বাধ্যতামূলকভাবে শেখানোর দাবি জানিয়েছেন। আবার অন্যরা বিমানবন্দর, বাস ও ট্রেনের মতো সবার ব্যবহারযোগ্য স্থানে এভাবে খাবার খাওয়ার সমালোচনা করেছেন।


সব মিলিয়ে ভাইরাল ভিডিওটি বিদেশে পর্যটকদের দায়িত্বশীল আচরণ ও জনসমাগমস্থলে শিষ্টাচার বজায় রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন