ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চাঁদপুরে ছোট ভাইয়ের মরদেহ দেখে অসুস্থ হয়ে বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুরে ছোট ভাইয়ের মরদেহ দেখে অসুস্থ হয়ে বড় ভাইয়ের মৃত্যু

সারা বাংলা

চাঁদপুরে ছোট ভাইয়ের মরদেহ দেখে অসুস্থ হয়ে বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মৃত্যুর পর তার মরদেহ বাড়িতে পৌঁছালে শোকে ভেঙে পড়েন বড় ভাই। ছোট ভাইয়ের মরদেহ দেখার কিছুক্ষণ পরই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই দিনে দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত দুই ভাই হলেন মোহাম্মদ হাসান খান (৫৫) ও মোহাম্মদ হাসিম খান (৬০)। তারা মতলব দক্ষিণ পৌরসভার নবকলস গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান খানের ছেলে।

 

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় একটি ভাড়া বাসায় ছোট ভাই মোহাম্মদ হাসান খান মারা যান। পরে তার মরদেহ গ্রামের বাড়ি নবকলসে নিয়ে আসা হয়। ছোট ভাইয়ের নিথর দেহ বাড়িতে পৌঁছালে তাকে দেখে শোকে মুহ্যমান হয়ে পড়েন বড় ভাই মোহাম্মদ হাসিম খান। একই দিন বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

 

দুই ভাইয়ের ভাতিজা রাহি খান জানান, সোমবার সকাল ১০টার দিকে তার ছোট কাকা হাসান খান মারা যান। এরপর বিকেল ৩টার দিকে বড় কাকা হাসিম খানও মারা যান। পরপর দুই স্বজনকে হারিয়ে পুরো পরিবার শোকাহত। তিনি পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি কামনা করেন।

 

নবকলস গ্রামের বাসিন্দা সোহেল প্রধান বলেন, একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

 

এদিকে, দুই সহোদরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। তাদের শেষ বিদায়ে বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন