ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যুদ্ধের ঝুঁকি কমাতে তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন ইরাকের প্রধানমন্ত্রী

যুদ্ধের ঝুঁকি কমাতে তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন ইরাকের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

যুদ্ধের ঝুঁকি কমাতে তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন ইরাকের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫৪ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনা করতে তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বৈঠকে গালিবাফ জোর দিয়ে বলেছেন যে আলোচনার অগ্রগতি ঘটাতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের অধিকারকে সম্মান করতে হবে।

 

ইরাকের বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত ইয়াসের আব্দুল-জাহরা আল-হাজ্জাজ জানিয়েছেন, বৈঠকে মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি হ্রাসের উপায়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আল-হাজ্জাজ বলেন, ‘অঞ্চলে যা ঘটছে, ইরাক তার বাইরে নয়; বরং নিজেদের সর্বোচ্চ জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এটি প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় ভূমিকা পালন করছে।’

 

তিনি আরও যোগ করেন, উত্তেজনা প্রশমন, সংঘাত বৃদ্ধি রোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাগদাদ তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন