ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে মিষ্টির দোকানে মৌমাছির হানা, বিপাকে ব্যবসায়ী

ভারতে মিষ্টির দোকানে মৌমাছির হানা, বিপাকে ব্যবসায়ী

আন্তর্জাতিক, ভারত

ভারতে মিষ্টির দোকানে মৌমাছির হানা, বিপাকে ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩২ মিনিট আগে

ভারতের কোটি কোটি মানুষ যখন রবিবার দিওয়ালি উদযাপনে ব্যস্ত, ঠিক সেসময় হরিয়ানার ফতেহাবাদে একটি মিষ্টির দোকানে আকস্মিক মৌমাছির আক্রমণের কারণে প্রায় ২ লক্ষ রুপির ক্ষতি হয়ে গেল এক মিষ্টি ব্যবসায়ীর।

দেশের অধিকাংশ মিষ্টির দোকানের মতো এই দোকানের মালিক ও কর্মীরাও দিওয়ালি উপলক্ষে থানা রোডের ফোয়ারা চৌকের কাছে বিশেষ মিষ্টি বিক্রির জন্য একটি বর্ধিত স্টল বা পসরা সাজিয়েছিলেন। গ্রাহকদের কেনার জন্য সেখানে সাজানো ছিল নানা রঙের মিষ্টি, যার বেশিরভাগই চিনির রসে ভেজানো।

 

তবে কর্মীরা কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে, দোকানে ভিড় জমানো এই ক্ষুদ্র প্রাণীরাই তাদের ব্যবসার বারোটা বাজাবে।

 

মিষ্টির গন্ধে আকৃষ্ট হয়ে এক বিশাল মৌমাছির দল দোকানের বাইরের প্রদর্শনীতে রাখা মিষ্টির ওপর চড়াও হয় এবং রসে চুমুক দিতে শুরু করে। এই আকস্মিক ঘটনায় দোকানে হুলুস্থুল কাণ্ড বেধে যায় এবং আত্মরক্ষার জন্য ক্রেতারা দোকানের আশপাশ থেকে দূরে সরে যান।

 

মৌমাছির এই আক্রমণ আশপাশে কেনাকাটা করতে আসা ক্রেতাদের মধ্যে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দোকানদার জানান, এই ঘটনার ফলে প্রায় ২ লক্ষ রুপি ক্ষতি হয়েছে, কারণ এরপর আর কোনো ক্রেতা তার দোকানে আসেননি।

 

বিশেষ করে দিওয়ালির ঠিক আগমুহূর্তে এমন ঘটনা ঘটার কারণে দোকানমালিক ও কর্মচারীরা অত্যন্ত মর্মাহত হয়েছেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন