বাংলাদেশ, সারা বাংলা
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুর দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালাচান নামের চালকের মৃত্যু হয়েছে।
বাস স্ট্যান্ডের শ্রমিকরা জানায়, গত রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের নতুন স্ট্যান্ড এলাকায় কিশোর তন্ময় নামে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে বাসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাসের ভিতরে থাকা চালক কালাচান আগুনে আটকা পড়ে মারা যায়।
শ্রমিকরা আরও জানায় বাসটি ফরিদপুর থেকে টেকের হাটে চলাচল করতো। বাসের চালক রাতে ট্রিপ মেরে স্ট্যান্ডের পাশে পার্ক করে বাসের ভিতর ঘুমাচ্ছিল।
এ ঘটনায় নতুন বাস স্ট্যান্ড এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ডিবিসি/ আরএফই