ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই নভেম্বর ২০২৬ ০৩:৪১:৫০ অপরাহ্ন

যুবলীগ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ, আর ‘আমার লোক, ছেড়ে দিতে হবে’ বলে ওসিকে হুঁশিয়ারি দিলেন ছাত্রদল নেতা। সেই ছাত্রদল নেতা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ।

জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাতে মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরআলমকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির থানায় গিয়ে যুবলীগ নেতাকে ছাড়াতে জোর তদবির করেন। বিষয়টি নিয়ে ব্রাহ্মণপাড়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।


এ বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়া হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।


ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ থানায় গিয়ে যুবলীগ নেতাকে ছেড়ে দিতে আপনাকে চাপ দিয়েছেন- এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন হেসে বলেন, ‘ছেলেমানুষ, বোঝে না। রক্ত গরম তো! আপনি তাকে জিজ্ঞেস করেন থানায় কেন গিয়েছিল। এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’


এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ‘বিষয়টি এইমাত্র আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি তাকে জিজ্ঞাসাবাদ করব। এমন ঘটনা ঘটে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন