ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধায় রাতের আঁধারে বিষ স্প্রে করে ৪৫ শতক আমন ধান নষ্ট করল দুর্বৃত্তরা

গাইবান্ধায় রাতের আঁধারে বিষ স্প্রে করে ৪৫ শতক আমন ধান নষ্ট করল দুর্বৃত্তরা

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধায় রাতের আঁধারে বিষ স্প্রে করে ৪৫ শতক আমন ধান নষ্ট করল দুর্বৃত্তরা

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাতের আঁধারে বিষাক্ত ওষুধ স্প্রে করে ৪৫ শতক জমির আমন ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক খোরশেদ আলম উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের নসির উদ্দিনের ছেলে।

তিনি জানান, ধারদেনা করে অনেক কষ্টে ৪৫ শতক জমিতে আমন ধান চাষ করেছিলেন। ধান বেশ ভালো হয়েছিল, কয়েক দিন পরেই কাটার কথা ছিল। রাতে কে বা কারা পরিকল্পিতভাবে তার ক্ষেতে বিষাক্ত ওষুধ স্প্রে করে নষ্ট করে দেয়। সকালে জমিতে গিয়ে দেখেন সব ধানগাছ শুকিয়ে লাল হয়ে গেছে।


খোরশেদ আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমি ঋণ করে চাষ করছিলাম। এখন সব শেষ। আমি নিঃস্ব হয়ে গেলাম। যারা এই কাজ করেছে, তাদের বিচার চাই।'


এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন