ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরুপা

ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরুপা

বিবিধ

ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরুপা

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেয়েছেন খুলনার শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর হাউজফুল অফার-এর আওতায় এই বিশাল পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে এক উৎসবমুখর পরিবেশে শতরুপার হাতে উপহারের এসব পণ্য তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পণ্য হস্তান্তর করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।

 

ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রিয় তারকাদের হাত থেকে পুরস্কার হস্তান্তরের এই ঘটনা দেখতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসেন, ফলে পুরো এলাকাজুড়ে এক উৎসবের আমেজ তৈরি হয়।

 

জানা যায়, সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা শাখা থেকে একটি রেফ্রিজারেটর কেনেন শতরুপা বিশ্বাস। নিয়ম অনুযায়ী ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নম্বর ও বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এর কিছুক্ষণ পরই তার মোবাইলে ওয়ালটন হাউজফুল অফার-এ ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার একটি এসএমএস আসে।

 

উপহার হিসেবে শতরুপা পেয়েছেন ওয়ালটনের আরেকটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ বিপুল সংখ্যক ইলেকট্রনিক্স সামগ্রী।

 

অপ্রত্যাশিত এই উপহার পেয়ে উচ্ছ্বসিত শতরুপা বলেন, ‘ওয়ালটন ফ্রিজের মান ভালো, দেখতে সুন্দর এবং দামও হাতের নাগালের মধ্যে থাকায় এটি কিনেছিলাম। রেজিস্ট্রেশনের পর যখন প্লাজার ম্যানেজার আমাকে ঘরভর্তি পণ্য জেতার বিষয়টি জানান, আমি খুশিতে আত্মহারা হয়ে পড়ি। প্রতিশ্রুতি অনুযায়ী আমার মতো সাধারণ ক্রেতাদের এভাবে পুরস্কৃত করায় ওয়ালটনের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা আরও বহুগুণ বেড়ে গেল।’

 

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ পরিচালিত হচ্ছে। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা এই হাউজফুল অফার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার।

 

মূলত গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহকরা সহজেই দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাবেন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উৎসাহিত করতেই নিয়মিত এমন ক্যাম্পেইনের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন