ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

এআইয়ের প্রভাবে ৮৫০ কর্মী ছাঁটাই করবে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস

এআইয়ের প্রভাবে ৮৫০ কর্মী ছাঁটাই করবে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস

আন্তর্জাতিক, অন্যান্য

এআইয়ের প্রভাবে ৮৫০ কর্মী ছাঁটাই করবে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি ও পরিচালনব্যবস্থায় আধুনিকায়নের অংশ হিসেবে ৮৫০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার বৃহত্তম বিমান সংস্থা কান্টাস এয়ারওয়েজ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রশাসনিক কার্যক্রম আন্তর্জাতিক পরামর্শক সংস্থা অ্যাকসেঞ্চারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


কান্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেনেসা হাডসন কর্মীদের পাঠানো এক ইমেইলে জানিয়েছেন, আগামী কয়েক বছরে ধাপে ধাপে এসব পদ বিলুপ্ত করা হবে। প্রথম দফার ছাঁটাই কার্যকর হবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে।


প্রতিষ্ঠানটির অস্ট্রেলীয় কর্মীবাহিনীতে প্রায় ২৮ হাজার মানুষ রয়েছেন। ঘোষিত ছাঁটাইয়ের সংখ্যা মোট কর্মীর প্রায় ৩ শতাংশ।


প্রথম পর্যায়ে অর্থ, ক্রয়, মানবসম্পদ ও বিপণন বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন। এসব বিভাগের কিছু কার্যক্রম অ্যাকসেঞ্চারের কাছে স্থানান্তর করা হবে, যার অধিকাংশ পরিচালিত হবে ভারতের কর্মীদের মাধ্যমে।


কান্টাস কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো প্রযুক্তিব্যবস্থা আধুনিক করা, প্রশাসনিক কার্যক্রম সহজ করা এবং এআই-সংক্রান্ত দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ। প্রয়োজনীয় দক্ষ কর্মী দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব না হওয়ায় অ্যাকসেঞ্চারের সহায়তা নেওয়া হচ্ছে।


এদিকে সিদ্ধান্তটির তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়ান সার্ভিসেস ইউনিয়ন (এএসইউ)। সংগঠনটির দাবি, এর আগে কান্টাস কর্তৃপক্ষ চাকরি বিদেশে স্থানান্তর না করার আশ্বাস দিয়েছিল।


তবে ইউনিয়নের অভিযোগ অস্বীকার করেছে কান্টাস। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, বিদেশে কাজ স্থানান্তর করা হবে না-এমন কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।


এর আগে অস্ট্রেলিয়ার উলওয়ার্থস, টেলস্ট্রা ও ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকসহ কয়েকটি বড় প্রতিষ্ঠানও কাজ বিদেশে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন