ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

যশোরে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ, সারা বাংলা

যশোরে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীকোনা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন এবং শহিদ আলীর ছেলে মহিনুর ইসলাম।

এসআরবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিকেল ৩টা ৫৫ মিনিটে যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামে অভিযান চালায়। এ সময় চতুর আলীর মহিষভাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদার ভেতর তল্লাশি করে ৫৯৬ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।


অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন