ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

গাজায় নিরাপদ আশ্রয়হীন সাড়ে ৫ লাখের বেশি শিশু, শীত নিয়ে শঙ্কা

গাজায় নিরাপদ আশ্রয়হীন সাড়ে ৫ লাখের বেশি শিশু, শীত নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক, আরব

গাজায় নিরাপদ আশ্রয়হীন সাড়ে ৫ লাখের বেশি শিশু, শীত নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

গাজা উপত্যকায় তীব্র শীতের মুখে নিরাপদ আশ্রয়হীন অবস্থায় রয়েছে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি শিশু। ইসরায়েলি বিধিনিষেধের কারণে প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী প্রবেশ করতে না পারায় তাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির তথ্যমতে, গাজার প্রায় ১২ লাখ মানুষ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপর্যয়কর আশ্রয় পরিস্থিতিতে বসবাস করছে। তাদের মধ্যে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি শিশু রয়েছে। টানা চতুর্থ শীতেও বহু পরিবারকে ছেঁড়া তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে দিন কাটাতে হচ্ছে।


সম্প্রতি শক্তিশালী ঝড়ে গাজার ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত বহু দেয়ালও ধসে পড়েছে। রোববার দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশু নিহত হন।


আশ্রয়বিষয়ক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক পরিবার রান্নার জন্য প্লাস্টিক, টায়ার, আবর্জনা ও কার্ডবোর্ড পোড়াতে বাধ্য হচ্ছে। অন্যদিকে ৮৪ শতাংশ পরিবারের ঘর গরম রাখার কার্যকর ব্যবস্থা নেই। এসব বিষাক্ত ধোঁয়া শিশুদের শ্বাসতন্ত্রের রোগসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।


সেভ দ্য চিলড্রেন অভিযোগ করেছে, ইসরায়েলি কর্তৃপক্ষের বাধায় তাঁবু, কম্বল, জ্বালানি, ত্রিপল ও নির্মাণসামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না। যুদ্ধবিরতি চুক্তিতে বিকল্প আশ্রয়ের ব্যবস্থা থাকার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।


সংস্থাটির আঞ্চলিক পরিচালক আহমাদ আলহেন্দাওয়ি বলেন, এই দুর্ভোগ শুধু প্রাকৃতিক দুর্যোগের ফল নয়; বরং মানবসৃষ্ট সংকট। শিশুদের সুরক্ষায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যত ব্যর্থ হয়েছে।


সংস্থাটি জানায়, গত বছর গাজায় প্রচণ্ড ঠান্ডায় ১১ শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। আসন্ন শীতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন