ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, রাজনীতি

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ, রাজনীতি

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুল ইসলাম ওরফে পিয়াসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার দড়িপাঁচাশি এলাকায় পিয়াসকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। সেখানে তাকে না পেয়ে পরবর্তী সময়ে ঈশ্বরগঞ্জ পৌর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পিয়াস ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।


পুলিশ জানায়, পিয়াস নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ঈশ্বরগঞ্জ থানায় ২০২৫ সালের ১২ নভেম্বর দায়ের করা ৮ নম্বর মামলার সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল আয়োজন ও নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।


ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম ওরফে পিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন