ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে স্কুলের টয়লেটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, প্রধান শিক্ষকও বরখাস্ত

যশোরে স্কুলের টয়লেটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, প্রধান শিক্ষকও বরখাস্ত

সারা বাংলা

যশোরে স্কুলের টয়লেটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, প্রধান শিক্ষকও বরখাস্ত

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৫ দিন পর মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহৃত বাথরুমে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে।

 

ঘটনার পর অসুস্থ অবস্থায় শিশুটিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়।

 

অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ঢাকার মিরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে অভয়নগর থানা পুলিশ।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার ইমরান হোসেন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

 

এদিকে, এ ঘটনায় এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করেছিল পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দপ্তরিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন