ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ক্রিকেট

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, অন্য ম্যাচে লড়বে ভারত-আফগানিস্তান

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, অন্য ম্যাচে লড়বে ভারত-আফগানিস্তান

খেলাধুলা, ক্রিকেট

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, অন্য ম্যাচে লড়বে ভারত-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও আফগানিস্তান।

আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের মিনিস্ট্রি টার্ফ-২ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে পাকিস্তান। 

 

তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট ও ১.১৮৬ নেট রান রেট নিয়ে অপরাজিত থেকেই সেমিতে উঠেছে তারা। এর আগে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে এবং রোমাঞ্চকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে যুবা টাইগাররা।

 

অন্যদিকে, আল আমেরাতের টার্ফ-১ মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ভারত এবং ‘বি’ গ্রুপের শীর্ষ দল আফগানিস্তান। মঙ্গলবার আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট কাটে ভারত। আসরে তারা নেপালকে ১০ উইকেটে বিধ্বস্ত করে শুরু করলেও পাকিস্তানের কাছে অল্প ব্যবধানে হেরে গিয়েছিল।

 

অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে আফগানিস্তান। সোমবার শ্রীলঙ্কাকে ১০৬ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানরা। তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট ও ৩.১৭৬ নেট রান রেট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই লিগ পর্ব শেষ করেছে তারা।

 

আগামী ১৪ নভেম্বর আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের টার্ফ-২ মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। সেমিফাইনালে বিজয়ী দুই দল শিরোপার লড়াইয়ে এই মাঠে মুখোমুখি হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন