ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত

বাংলাদেশ, সারা বাংলা

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় ২ এসআইসহ গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরানকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতে কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে সরকারি কলেজ এবং পাশের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।


অভিযোগ, এ সময় পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ছাত্রদল আটক নেতাকর্মীদেরও ছাড়িয়ে নেয় বলে জানা গেছে।


পুলিশের ওপর হামলায় জড়িতরা জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাতের অনুসারী বলে জানা গেছে। তবে নিশাতের নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।


কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, সরকারি কলেজে একটি ঘটনা ঘটেছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তবে ২ এসআইসহ গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহতের ঘটনাটি নিশ্চিত করেছেন তিনি।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন