ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নড়াইলের লোহাগড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক, স্বামী পলাতক

নড়াইলের লোহাগড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক, স্বামী পলাতক

সারা বাংলা

নড়াইলের লোহাগড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক, স্বামী পলাতক

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

নড়াইলের লোহাগড়ায় সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ সাবানা খানম (৩২) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁর স্বামী ফারুক খান (৪০) পালিয়ে যান।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া গ্রামে ফারুক খানের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। পরে রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

 

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল পাঁচুড়িয়া গ্রামের ফারুক খানের বসতঘরে অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে ঘরের ভেতর চৌকির এক কোণে লেপ দিয়ে পেঁচানো অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাবানা খানমকে আটক করা সম্ভব হলেও ফারুক খান পালিয়ে যান।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবানা জানান, তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রি হলেও প্রায় এক বছর ধরে তাঁরা দুজন যোগসাজশে লোহাগড়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

 

এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক ফারুক খানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন