ডিবিসি নিউজdbcnews.tv

আবহাওয়া

দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস

আবহাওয়া

দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বুধবার (১১ নভেম্বর) ভোরে বৃষ্টি ও বজ্রপাতের পর দুপুরের মধ্যে রাজধানী ঢাকায় আবারও বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে।

সকাল ৭টা থেকে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এছাড়া দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

 

অন্যদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী— ঢাকা, ফরিদপুর এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন