ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত নেইমারের

ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত নেইমারের

খেলাধুলা, ফুটবল

ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত নেইমারের

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১১ই নভেম্বর ২০২৬ ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন

ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যেন ক্রমেই বাড়ছে। একের পর এক ইনজুরি ও শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি এখন বেশ গুরুত্ব দিয়েই ভাবছেন এই ব্রাজিলিয়ান তারকা। চোটের কারণে প্রত্যাশিত মানে পারফর্ম করতে না পারার মানসিক ও শারীরিক ধকলই তাঁকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে।

ফরাসি ওয়েবসাইট 'ফুট মেরকাতো'র (Foot Mercato) বরাতে জানা গেছে, কিংস লিগ টুর্নামেন্টের ফাঁকে ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দেন সান্তোসের এই ফরোয়ার্ড।

 

কথোপকথনের শুরুতে নেইমার ২০৩০ সাল পর্যন্ত খেলে যাওয়ার ইচ্ছা এবং কিংস লিগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তখন গুয়েদেস তাঁকে প্রশ্ন করেন, অবসরের চিন্তা তাঁর মাথায় ঘুরপাক খাচ্ছে কি না। এমনকি গুয়েদেস তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, ২০৩০ সালে তাঁর বয়স হবে মাত্র ৩৯ বছর, অর্থাৎ চাইলে আরও পাঁচ-ছয় বছর তিনি অনায়াসেই খেলে যেতে পারেন।

 

তবে নেইমারের উত্তর ভক্তদের জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না। তিনি সাফ জানিয়ে দেন, ‘না, আমি পারব না।’ গুয়েদেস আবারও বয়স কোনো বাধা নয় বলে দাবি করলে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। খোলামেলা স্বীকারোক্তিতে তিনি বলেন, ‘তুমি যদি আমার জায়গায় থাকতে, তবে বুঝতে পারতে।’

 

নেইমারের এই কথাগুলোই স্পষ্ট করে দেয় যে, চোটের আঘাত তাঁর শরীরে কতটা গভীর প্রভাব ফেলেছে। প্রতি মৌসুমে একের পর এক ইনজুরি মাঠে তাঁর ছন্দকে পুরোপুরি এলোমেলো করে দিচ্ছে। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও নেইমার হয়তো বুঝতে পেরেছেন, তাঁর শরীর আর আগের মতো সঙ্গ দিচ্ছে না। ফলে স্বপ্নের মতো এক ক্যারিয়ারের সমাপ্তি হয়তো প্রত্যাশার চেয়ে আগেই ঘটতে চলেছে।

আরও পড়ুন