ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরুণের মৃত্যু

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরুণের মৃত্যু

সারা বাংলা

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরুণের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। তার বাবা এবং সে নিজেও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকো পার্কের পাশের একটি খাদে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই দুমড়েমুচড়ে যাওয়া একটি নীল রঙের আরটিআর মোটরসাইকেল পড়ে ছিল। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

 

নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত আটটার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রাসেল। এরপর সে আর বাড়ি ফেরেনি। রাতভর তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সে রিসিভ করেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে পান তিনি।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন